প্রতীকী ছবি
সারাদেশ

ট্রাক-সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

সান নিউজ ডেস্ক: নাটোরের সিংড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে হাবিবুর রহমান নামে এক মিষ্টি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজি অটোরিকশাচালক সুদেব চন্দ্র। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

সোমবার (১১ জুলাই) নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিষ্টি ব্যবসায়ী হাবিবুর রহমান উপজেলার কুমগ্রামের হোসেন প্রাংয়ের ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকাল পৌনে ৯টার দিকে বামিহালের দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় উল্টে যায়। এতে ওই সিএনজির যাত্রী হাবিবুর রহমান ও চালক সুদেব চন্দ্র আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত সিএনজিচালক সুদেব চন্দ্র সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সানন নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা