বঙ্গবন্ধু সেতুতে ৯ কোটি টাকার বেশি টোল আদায়
সারাদেশ

বঙ্গবন্ধু সেতুতে ৯ কোটি টাকার বেশি টোল আদায়

সান নিউজ ডেস্ক: ঈদের আগের তিন দিন বঙ্গবন্ধু সেতু হয়ে এক লাখ ২০ হাজার ৩৫০টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে নয় কোটি ১৮ লাখ ৯৮ হাজার ৭০০ টাকা।

১৯৯৮ সালে সেতু চালু হওয়ার পর গত বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ওইদিন তিন কোটি ৩৪ লাখ সাত হাজার ৭০০ টাকা টোল আদায় হয়।

আরও পড়ুন: বাসভবন থেকে উদ্ধার দেড় কোটির বেশি রুপি

স্বাভাবিক সময়ে ১৩ থেকে ১৪ হাজার যানবাহন সেতু পারাপার হয়। এই তিন দিন পারাপার হয়েছে কয়েকগুণ বেশি যানবাহন।

সেতুর টোল প্লাজা সূত্র জানায়, বুধবার রাত থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৪৩ হাজার ৫৯৫টি যানবাহন সেতু পারাপার হয়। এর মধ্যে উত্তরবঙ্গগামী যানবাহন ছিলো ২৫ হাজার ১১৩টি। আর ঢাকাগামী যানবাহন ছিলো ১৮ হাজার ৪৮২টি।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ৪১ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ২৯ হাজার ৭২টি যানবাহন উত্তরবঙ্গের দিকে এবং ১২ হাজার ৮৭৮টি যানবাহন ঢাকার দিকে যায়। ওইদিন টোল আদায় হয় তিন কোটি নয় লাখ ছয় হাজার ৫০ টাকা।

সর্বশেষ শুক্রবার রাত ১২টা থেকে ঈদের আগের দিন শনিবার রাত ১২টা পর্যন্ত ৩৪ হাজার ৯৩৮টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে ২৪ হাজার ৪৩৫টি উত্তরবঙ্গের দিকে এবং ১০ হাজার ৫০৩টি ঢাকার দিকে পার হয়। টোল আদায় হয় দুই কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৯৫০ টাকা।

সেতুর টোল প্লাজা সূত্র জানায়, শনিবার রাত থেকে যানবাহনের চাপ কমতে শুরু করে। রোববার ঈদের দিন স্বাভাবিকের চেয়ে অনেক কম যানবাহন পারাপার হচ্ছে।

আরও পড়ুন: ৮০ শতাংশ বর্জ্য অপসারণ

বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পি বলেন, ‘বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ১১টি বুথে এবং পশ্চিম পাড়ে ৯টি বুথে টোল আদায় করা হয়েছে।’
সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা