সারাদেশ

বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

সান নিউজ ডেস্ক: যশোর শহরে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। রোববার কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

আরও পড়ুন: পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ওই মামলায় যশোর জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। অসুস্থ অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, যশোর শহরের আকাশ (২০) নামের এক তরুণের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার সন্ধ্যায় তারা শহরের একটি মেলায় ঘুরতে যায়। সেখান থেকে আকাশ এবং তার দুই বন্ধু তাওসিন বিল্লাল ও আরাফাত ওই কিশোরীকে যশোর বিমান অফিস মোড়ে অবস্থিত যুবলীগ নেতা রফিকুল ইসলামের অফিসকক্ষে নিয়ে যান।

আরও পড়ুন: ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

সেখানে রফিকুলের দেহরক্ষী পুরাতন কসবা কাজীপাড়ার বছির আহম্মেদের ছেলে শহীদ (৪৩) তাকে ধর্ষণ করেন। এ সময় আরাফাতসহ অন্যরা ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করলে সে চিৎকার দেয়। পরে আকাশ, আরাফাত, বিল্লাল তাকে বাসায় পৌঁছে দিতে গেলে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে কোতোয়ালি থানার টহল পুলিশ তাদের থামায়। এ সময় ওই কিশোরী পুলিশকে সব খুলে বলে।

একপর্যায়ে তার সঙ্গে থাকা তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে শহরের কাঁঠালতলা থেকে রফিকুল ইসলামকে আটক করে পুলিশ।

আরও পড়ুন: দ্বিতীয় দিনও চলছে পশু কোরবানি

জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) বি এম আলমগীর হোসেন বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় গ্রেফতার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং...

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশের চার বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়ে...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা