সারাদেশ

রাগীব-দিয়ান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ‘রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন’ চার শতাধিক দরিদ্র লোকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। ফাউন্ডেশনটি সদ্য প্রকাশিত মাধ্যমিকে জিপিএ ৫ প্রাপ্ত ১৩ মেধাবী শিক্ষার্থীদেরও সংবর্ধনা দিয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও আগুনে পুড়ে নিহত ৯

শনিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে অবস্থিত ফাউন্ডেশনের নিজস্ব ভবনে এ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া। ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান ফারুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাগীব-দিয়ান দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর মো. সামছুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সজিবুজ্জামান সজিব। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

ভোট চুরি করে ভারত দখল করা হয়েছে : রাহুল গান্ধী

ভারতের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করার দায়ে প্রধানমন্ত্রী নরেন্দ...

গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল

বছরের পর বছর ধরে গাজা, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত...

বিশ্বের সেরা শহর নিউইয়র্ক

লন্ডন, প্যারিস, সিয়াটল ও সান ফ্রান্সিসকোর মতো বিশ্বখ্যাত ও প্রভাবশালী মেট্রো...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা