সারাদেশ

সম্পত্তি বিরোধে ৫ শিশুকে কুপিয়ে হত্যার চেষ্টা 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে ৫ শিশুকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে সাবেক সংরক্ষিত এক নারী সদস্যের বিরুদ্ধে। আহতরা শিশুরা বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: আ’লীগের হাত ধরেই সব অর্জিত হয়েছে

অভিযুক্ত মমতা বেগম রুপা (৪০) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য এবং পশ্চিম চরবাটা গ্রামের সালাহ উদ্দিন কেরানী বাড়ির নজরুল ইসলাম রিপনের স্ত্রী।

গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের সালাহ উদ্দিন কেরানীর বাড়িতে এ ঘটনা ঘটে। ।

আহতরা শিশুরা হলো, ২ নং চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সাঈদ বিন আশরাফ (১০) সাদ বিন আশরাফ (৫) ফজলে এলাহী রনির মেয়ে লুবাবা খানম জেমি (৭) জহিরুল ইসলামের মেয়ে জেবিন (৯) জাহিন (৫)।

আহত শিশুদের চাচা ফজলে এলাহী রনি অভিযোগ করে বলেন, আমরা দশ ভাই,আমাদের কোন বোন নেই । রুপা আমার মেঝ ভাই রিপনের স্ত্রী। আমার বাবা হজ করার জন্য বাড়ি বিক্রি করে দেয়। বিক্রি করার পর আমার বাবা রুপাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। কিন্তু রুপা জোরপূর্বক বসবাস করে আসছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও ঝগড়া বিবাদ চলে আসছে। কিছু দিন আগে রুপা দাবি করেন,তিনি আমার বাবার কাছ থেকে জমি ক্রয় করেন। এ নিয়ে একাধিবার ঝগড়া হয়। সে বহুদিন আমাদেরকে গুম, খুন করার হুমকি ধমকি দিয়ে আসছে। শুক্রবার বিকেলে বাড়িতে শিশুরা খেলাধুলা করার সময় মেঝ ভাবি রুপা তাদেরকে কৌশলে চকলেট খাওয়ার লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নেয়। তারপর দরজা বন্ধ করে ধারালো চুরি দিয়ে ৫শিশুকে কুপিয়ে রক্তাক্ত করে হত্যার চেষ্টা করে। পরে আহত শিশুদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

অভিযুক্ত মমতা বেগম রুপাকে বার বার ফোন দেয়া হলে তার স্বামী নজরুল ইসলাম রিপন ফোন রিসিভ করেন। তিনি বলেন, আমি বাড়িতে গিয়ে দেখি সবাই আহত রুপাও আহত। জায়গা সম্পত্তির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুন: বিশ্বে আরও ১১০৪ প্রাণহানি

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পারিবারিক সম্পত্তির বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। ওই সময় অভিযুক্ত নারী নিজেও তার ছোরার আঘাতে রক্তাক্ত জখম হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন

গত জুলাই মাসে দেশের বিভিন্ন স্থানে ৪৪১টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জন নিহত হয়েছেন। এস...

নবম পে-স্কেল বাস্তবায়নে ফের অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আবারও অ...

রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র বাছাই আজ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং...

আজকের মুদ্রা বিনিময় হার

আন্তর্জাতিক বাণিজ্য ও প্রবাসী আয়ের কারণে বৈদেশিক মুদ্রার লেনদেন বাংলাদেশের অর...

বেলুচিস্তানে নিহত ১০ সন্ত্রাসী

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১০ জন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা