স্বাস্থ্য

বিশ্বে আরও ১১০৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও এক হাজার ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন চার লাখ ৭৩ হাজার ৬১৫ জন।

আরও পড়ুন: ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৩৮৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৬৯ হাজার ৭৩০ জন। আর সুস্থ হয়েছেন ৬৩ কোটি ৯ লাখ ৭৮ হাজার ৫৯ জন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন: ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬০২ জন এবং মারা গেছেন ২৫৯ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮৭৭ জন এবং মারা গেছেন ১৪৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫৬ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৩১ জন। ব্রাজিলে মারা গেছেন ১২৪ জন এবং আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৬৯৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪৫১ জন এবং মারা গেছেন ৫৯ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৬ হাজার ৯৫৩ জন এবং মারা গেছেন ৬৬ জন।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে সংশয় থাকবে : নুসরাত তাবাসসুম

কুষ্টিয়ায় নিজের পৈতৃক বাড়িতে লাগা আগুনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা