প্রতীকী ছবি
জাতীয়

৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে

সান নিউজ ডেস্ক: আমরা যখন শুরু করেছিলাম তখন রিজার্ভের পরিমাণ ছিল সাত বিলিয়ন ডলার। বর্তমানে দেশে ৩৪ বিলিয়ন ডলার রিজার্ভ আছে। এটাও তুলনামূলক অনেক বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আরও পড়ুন: কোনো আত্মদানই বৃথা যায় না

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে আমরা ছিলাম ৬০তম অর্থনীতির দেশ, আজ আমরা বিশ্বের ৪১তম অর্থনীতির দেশ। এ সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আপনাদের সবার প্রচেষ্টায়।

আরও পড়ুন: ফ্রান্সে অগ্নিকাণ্ডে নিহত ১০

তিনি বলেন, ‘আমরা যখন শুরু করেছিলাম তখন রিজার্ভের পরিমাণ ছিল সাত বিলিয়ন ডলার। সাত বিলিয়ন ডলার থেকে আমরা সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করি। আজ বিশ্বে যে সংঘাত, সে কারণে আমাদের বর্তমান রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এটাও তুলনামূলক অনেক বেশি। যা প্রতিদিনই বাড়ছে।’

অর্থমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের ভৌগলিক মুক্তি এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তির কাজটি তার জীবদ্দশায় সমাপ্ত করে যেতে পারেননি। সে সুযোগটি তিনি পাননি। জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার দায়িত্ব নিয়েছেন আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: জঙ্গিবাদ নির্মূল হয়নি, নিয়ন্ত্রণে আছে

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, সংসদ সদস্য আবুল হাসেম খান, জসিম উদ্দিন চৌধুরী, গোলাম সারোয়ার, ইলিয়াস মিয়া, সাজ্জাদ হোসেন ও জাহাঙ্গীর আলম রতন প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা