সারাদেশ

নিজ বাসায় ইমামকে ছুরিকাঘাত

সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জে কাছারি মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মমেক হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভক্তের স্ত্রী উদ্ধার, লাপাত্তা খেতা শাহ

সোমবার (১১ জুলাই) মাগরিবের নামাজের পর সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্প নগরীর পাশে নিজ বাসায় তাকে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মুহাদ্দিস।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমেদ রশিদ জানান, মাগরিবের নামাজের পর কে বা কারা তাকে বাসার ছাদে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) স্থানান্তর করা হয়।

আরও পড়ুন: প্রেমের টানে গাজীপুরে মার্কিন তরুণী

ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ জানান, কী কারণে কারা ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এবং ওসি ঘটনাস্থলে গিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা