ছাত্রলীগ নেতাকে ১০ মিনিটে কুপিয়ে হত্যা
সারাদেশ

 ছাত্রলীগ নেতাকে ১০ মিনিটে কুপিয়ে হত্যা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : পরিকল্পনা অনুযায়ী কক্সবাজারের খুরুশ্কুলের ছাত্রলীগ নেতা ফয়সালকে মাত্র পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে হত্যা করেছে ঘাতকরা। হত্যাকাণ্ড বাস্তবায়নে মূল ভূমিকায় ছিল আজিজ সিকদার। তার নেতৃত্বে ১৫-২০ জন সরাসরি কিলিং মিশনে অংশ নেয়।

আরও পড়ুন : বিশ্ব এখন ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল হত্যার সঙ্গে তারা জড়িত থাকার কথা স্বীকারের পাশাপাশি হত্যার ঘটনার বর্ণনাও দিয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম।

বুধবার (৬ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মনজুর মেহেদী ইসলাম। তবে গ্রেফতারকৃতদের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার কোনো তথ্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেন তিনি।

মেজর মনজুর মেহেদী জানান, গত ৩ জুলাই খুরুশকুলে আওয়ামী লীগের সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে ফয়সাল উদ্দিনকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তদের গ্রেফতারে র‍্যাব চিরুণি অভিযান শুরু করে। অভিযানে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়।

আরও পড়ুন : চাপের মুখে বরিস জনসন

তিনি জানান, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এজাহারের প্রধান অভিযুক্ত আজিজুল হককে লিংকরোড তার নিকটাত্মীয়ের বাসা, পরে মো. ফিরোজ আলমকে তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাব-১৫ এর মেজর মনজুর মেহেদী ইসলাম।

গত রোববার সন্ধ্যায় খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। অভিযোগ উঠে পুলিশের সামনেই ফয়সালকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন : কমেছে শনাক্ত ও মৃত্যু

নিহত ফয়সাল কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও ওই এলাকারই মৃত লাল মোহাম্মদের ছেলে।

ছাত্রলীগ নেতা ফয়সালকে হত্যার ঘটনায় ১৭ জনকে এজাহারনামীয় এবং আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টার দিকে নিহত ছাত্রলীগ নেতার বড় ভাই নাছিরউদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা