সারাদেশ

উলিপুরে অবৈধ করাত কলের বিকট শব্দে অতিষ্ট এলাকাবাসী

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে অবৈধ করাত কলের (ছ-মিল) বিকট শব্দে অতিষ্ট হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছে এলাকাবাসী। শব্দের কারনে ছ-মিল সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর পড়ার ব্যঘাত ঘটছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার সাতদরগাহ বাজার এলাকায়।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের সাতদরগাহ বাজারে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি করাত কল বসিয়ে দীর্ঘদিন থেকে ব্যবসা করে আসছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত ইঞ্জিন চালিত মেশিন দিয়ে গাছ কাটার কারনে বিকট শব্দের সৃষ্টি হয়। ফলে মিল সংলগ্ন সাতদরগাহ প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশু শিক্ষার্থীদের পড়াশুনার ব্যাঘাত সৃষ্টি হয়। এছাড়া প্রতিনিয়ত শব্দ দূষনের কারনে এলাকাবী অতিষ্ট।

এলাকাবাসী আবুল হোসেন, মোকছেদ আলী, আবু জাফর, আহম্মেদ আলীসহ অনেকে জানান, মিলের মালিক কারো কথা তোয়াক্কা না করেই নিজের ইচ্ছামত মিল পরিচালনা করেন। মিলটি চালানোর জন্য বৈধ কোন কাগজপত্রও নেই। তবুও দাপটের সহিত মিল পরিচালনা করে আসছেন। মিলের বিকট শব্দে এলাকার মানুষজন অতিষ্ট।

সাতদরগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, অত্র প্রতিষ্ঠানে ২০২ জন শিক্ষার্থী রয়েছে। পাশ্ববর্তী ছ-মিলের বিকট শব্দের কারনে কোমলমতি বাচ্চাদের পড়াশুনার ব্যাঘাত ঘটে। মিলটি অন্যত্র সরিয়ে নিলে সবার জন্য ভাল হত।

ছ-মিলের মালিক আব্দুল হামিদ জানান, ছ-মিলের কাগজপত্র করার জন্য আবেদন করেছি। এছাড়া অন্য একটি জায়গা ক্রয় করা হয়েছে মিলের জন্য। শুকনো মৌসুমে মিলটি স্থানন্তর করা হবে।

উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি সরেজমিন তদন্ত করে দেখা হয়েছে। ছ-মিল সরানোর নির্দেশ দেয়া হয়েছে। নিদের্শ না মানলে ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান, বন কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বলা হয়েছে। তিনি এখন পর্যন্ত প্রতিবেদন জমা দেননি। তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা