বরগুনায় নিখোঁজ যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সারাদেশ

বরগুনায় নিখোঁজ যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি : বরগুনায় নিখোঁজের ৪ দিন পর নদী থেকে খোকন খান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

শুক্রবার (০১ জুলাই) দুপুর ১১টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন নদী থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত খোকন খান বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের জয়নাল খানের ছেলে। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন।

আরও পড়ুন : ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি টাইগাররা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুন) রাত থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পান স্বজনরা। বুধবার (২৯ জুন) সকালে তার ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় ফুলঝুড়ী বাজার সংলগ্ন বেরী বাঁধের উপর দেখতে পেয়ে স্থানীয়রা স্বজনদের জানান। ওই দিন রাতেই বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা।

পরে শুক্রবার দুপুরে বদরখালী ইউনিয়নের খান বাড়ি সংলগ্ন নদীতে একটি জালে সন্দেহজনক একটি বস্তা আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে তার মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ট্রেনের টিকিট বিক্রি শুরু

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা