ঠাকুরগাঁও পৌর শহরের রাস্তা খাল-খন্দে ভরা
সারাদেশ

ঠাকুরগাঁও পৌর শহরের রাস্তা খাল-খন্দে ভরা

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌরসভার অধিকাংশ রাস্তার ঢালাই উঠে গিয়ে খাল-খন্দে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই ডুবে থাকে সড়কগুলো।

আরও পড়ুন : হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

পৌর শহরের ১২টি ওয়ার্ডে ৮৫ কিলোমিটার রাস্তা পাকা করণ করা হলেও এসব রাস্তার প্রায় ৮০ শতাংশই খাল-খন্দে ভরা। এ নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দীর্ঘদিনেও রাস্তাগুলো সংস্কার না করায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।

ঠাকুরগাঁও পৌরসভার সূত্রে মতে, পৌরসভার ১৩৫ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে পাকাকরণ করা হয়েছে ৮৫ কিলোমিটার। আরো ৫০ কিলোমিটার রাস্তা এখনো পাকা করণের বাকি রয়েছে।

শহরের চৌরাস্তা থেকে কালিবাড়ী হয়ে সত্যপীর ব্রীজ, সেনুয়া, গোয়ালপাড়া,জেলা প্রশাসকের বাস ভবনের সড়ক, জেলা কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক, হাজীপাড়া, আশ্রমপাড়া, শাহাপাড়া, ঘোষপাড়া, নিশ্চিন্তপুরসহ আরও বেশ কয়েকটি মহল্লার প্রধান প্রধান সড়ক গুলোর এতোটাই বেহাল যে সামন্য বৃষ্টিতে পুরো রাস্তা পানিতে ডুবে থাকে।

দীর্ঘদিন যাবত সংস্কার না করায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এসব সড়ক।কোথাও কোথাও রাস্তার কার্পেটিং উঠে গিয়ে যেখানে সেখানে ছোট বড় অসংখ্য খালখন্দ ও গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই খালখন্দগুলো হাঁটু সমান পানি জমে থাকে। এসব রাস্তা দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার কবলে পড়েছেন অনেকে।

আরও পড়ুন : ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি টাইগাররা

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, ২০ বছর আগে রাস্তাগুলো পাকাকরণ করা হয়। কাজের কিছু যে না যেতেই রাস্তার ঢালাই উঠে যায়। এরপর আর কোন কাজ করা হয়নি। বর্ষা এলেই রাস্তাগুলোতে হাঁটু সমান পানি জমে থাকে। রাস্তা মেরামত বিষয়ে পৌর- মেয়র ও কাউন্সিলরকে বহুবার লিখিতভাবে বলা হলেও আজ পর্যন্ত কোন কাজ হয়নি।

এখন বলতে গেলে তারা বলে বরাদ্দ না থাকলে কি আমরা নিজের পকেটের টাকা খরচ করে রাস্তা সংস্কার করব। রাস্তাঘাটে চলাফেরা করা যায় না। রিক্সা, সাইকেল ও গাড়ি নিয়ে চলাফেরা করতে অনেক কষ্ট হয়।

আরও পড়ুন : ট্রেনের টিকিট বিক্রি শুরু

এ ব্যাপারে ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, ইতিমধ্যে ঠাকুরগাঁও পৌরসভা এলজিএসপি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রকল্পে থাকছে, রাস্তা, ড্রেন, লাইটিং ব্যবস্থা ও ফুটপাত তৈরি। এই প্রকল্পে প্রধান প্রধান সড়কগুলো সংস্কারের আওতায় আনা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতেই এর কাজ শুরু করতে পারব।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা