সংগৃহীত
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে নিহত ২

জেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলাতে বিয়ের দাওয়াত খেতে এসে ট্রেনে কাটা পড়ে নিহত নানি-নাতনি।

আজ শনিবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে পার্বতীপুর-দিনাজপুর রেল পথের নামাপাড়া রেল ব্রিজে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: গাজীপুরে পলাতক আসামি গ্রেফতার

নিহত ব্যক্তিরা হলেন- চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর ভূষিরবন্দর এলাকার মৃত মজিদের স্ত্রী মরজিনা বেগম (৬০) এবং তার নাতনি আতিয়ার রহমানের মেয়ে সাথী (৬)।

স্থানীয়রা বলেন, হুগলীপাড়া গ্রামে বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন তারা। আজ সকালে ঘুরতে বের হয়ে পার্বতীপুর-দিনাজপুর রেল পথের পৌর শহরের তিলাই নদীর উপর রেল ব্রিজ পার হচ্ছিল।

আরও পড়ুন: নসিমনের ধাক্কায় রং মিস্ত্রি নিহত

ঐ সময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ট্রেন ব্রিজের কাছে চলে আসে। নানি মরজিনা বেগম তখন ব্রিজ পার হলেও আটকা পড়ে নাতনি সাথী আক্তার। নাতনিকে বাঁচাতে এগিয়ে এসে পরে ২ জনই ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, ঘটনাস্থল দিনাজপুর রেলওয়ে থানার অধীনে হলেও আমরা মরদেহ উদ্ধার করে
এনেছি। মরদেহ উদ্ধার প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা