সারাদেশ

নসিমনের ধাক্কায় রং মিস্ত্রি নিহত

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারণে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল ও নসিমনের ধাক্কায় খোরশেদ আলি (৬০) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন।

আরও পড়ুন : ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

শনিবার (১৯ আগষ্ট) বেলা ১১টার সময় নাভারণ উত্তর বুরুজ বাগান তালতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলি ঝিকরগাছা উপজেলার ঢাকাপাড়া গ্রামের মোকছেদ আলী ব্যাপারির ছেলে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় রংয়ের কাজ করার জন্য উত্তর বুরুজ বাগানে যান খোরশেদ আলী। ভ্যান থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় প্রথমে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে পড়ে মারাত্মক আহত হয়। এরপর অপর দিক থেকে আসা একটি নসিমন তাকে চাপা দেয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা