আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক  

আন্তর্জাতিক ডেস্ক

ইতিহাস গড়ে বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের মালিক হলেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। স্পেসএক্সের রেকর্ড গড়া শেয়ারবাজারে অভিষেকের পর এই সম্পদের মালিক হয়েছেন তিনি।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বর্তমানে মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ১১ ট্রিলিয়ন ডলার। এর মাধ্যমে তিনি বিশ্বের অন্যান্য শীর্ষ ধনকুবেরদের অনেকটাই পেছনে ফেলেছেন।

গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মেটার প্রধান মার্ক জাকারবার্গ এবং এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্টের চেয়েও অনেক এগিয়ে রয়েছেন তিনি।

২০২০ সালের জানুয়ারিতে তিনি ছিলেন বিশ্বের ৩৫তম ধনী ব্যক্তি। তখন তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ২৮ বিলিয়ন ডলার। পরবর্তী কয়েক বছরে টেসলা ও স্পেসএক্সের বাজারমূল্য দ্রুত বাড়তে থাকায় তার সম্পদও বিস্ময়কর গতিতে বৃদ্ধি পায়।

২০২১ সালে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির আসনে বসেন মাস্ক।

বর্তমানে মাস্কের সম্পদের সবচেয়ে বড় অংশ এসেছে স্পেসএক্স থেকে। প্রতিষ্ঠানটিতে তার ৪২ শতাংশ মালিকানা রয়েছে, যার মূল্য প্রায় ৮২১ বিলিয়ন ডলার। অন্যদিকে টেসলায় তার ১২ শতাংশ শেয়ারের মূল্য প্রায় ২৮৪ বিলিয়ন ডলার।

এ ছাড়া নিউরালিংক ও দ্য বোরিং কোম্পানিতেও তার উল্লেখযোগ্য অংশীদারত্ব রয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা