জাতীয়

মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর ‘মেট্রোরেল’-এর হাই-ভোল্টেজ ট্র্যাকে একটি বিড়ালের অনুপ্রবেশের কারণে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ট্রেন চলাচল।

শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিট থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। স্টেশনগুলোতে মুহূর্তের মধ্যেই তৈরি হয় অপেক্ষমাণ মানুষের দীর্ঘ সারি। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে অনেকেই স্টেশন ছেড়ে বিকল্প পরিবহনের দিকে পা বাড়ান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

কর্তৃপক্ষ বসে থাকা যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু করেছে।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা বিএমটিসিএল-এর এক কর্মকর্তা জানান, উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে যে কোনো প্রাণীর উপস্থিতি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতেই ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘ঠিক কখন নাগাদ চাকা আবার সচল হবে, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঝুঁকি দূর হওয়ামাত্রই দ্রুততম সময়ে সেবা পুনরায় চালু করা হবে।’

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা