খেলা

মাদারীপুরে প্রীতি ফুটবল ম্যাচে 'নারায়ণগঞ্জ সোনালী অতীত' ক্লাবের জয়

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে মাদারীপুর সোনালী অতীত ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব।

শুক্রবার (১২ই জুন) বিকেলে অনুষ্ঠিত এই ম্যাচে অংশ নেয় মাদারীপুর সোনালী অতীত ক্লাব ও নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব। খেলাটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

ম্যাচের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মর্জিনা আক্তার, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব এবং মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলার নির্ধারিত সময়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব একটি গোল করে এগিয়ে যায়। পরবর্তীতে মাদারীপুর সোনালী অতীত ক্লাব একাধিক আক্রমণ পরিচালনা করলেও গোলের দেখা পায়নি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাব।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এ সময় অতিথিরা খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ক্রীড়াচর্চার মাধ্যমে সুস্থ সমাজ গঠনে এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা