খেলা
চোট কাটিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে 

অনুশীলনে মার্তিনেজ, আর্জেন্টিনা শিবিরে স্বস্তি

স্পোর্টস ডেস্ক

সব শঙ্কা উড়িয়ে অবশেষে দুই হাতে গ্লাভস পরে পুরোদমে অনুশীলনে ফিরেছেন আলবিসেলেস্তেদের বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ।

আঙুলের চোট কাটিয়ে তার এই প্রত্যাবর্তন আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরুর আগে কোচ লিওনেল স্কালোনির মুখে হাসি ফুটিয়েছে।

গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্ম-আপের সময় ডানহাতের অনামিকায় ফ্র্যাকচারের (হাড় ফাটল) শিকার হন এই অ্যাস্টন ভিলা তারকা।

এরপর শুরু হয় পুনর্বাসন প্রক্রিয়া। চোটের শুরুর দিকে ডানহাতে স্প্লিন্ট পরে এক হাতে গ্লাভস গলিয়ে অনুশীলন চালিয়ে যান এই অভিজ্ঞ গোলরক্ষক। তবে গত বৃহস্পতিবার সব জড়তা কাটিয়ে চোটাক্রান্ত হাতেও গ্লাভস পরে পুর্ণাঙ্গ সেশন শেষ করেছেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই তাকে শুরুর একাদশে দেখা যাবে বলে নিশ্চিত দলের মেডিকেল টিম।

২০২২ কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার বাজপাখি খ্যাত এই গোলরক্ষক জিতেছিলেন টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার। এরপর ২০২৪ সালের কোপা আমেরিকাতেও গোল্ডেন গ্লাভস নিজের করে নিয়েছিলেন তিনি।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা