রাজনীতি

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

লক্ষ্মীপুর প্রতিনিধি

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর দ্বারা নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৪ জুন) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ মিছিল অনুষ্ঠিত হয়।

কলেজ ছাত্রদলের আয়োজনে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময়ে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আকবর হোসেন মুন্না, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল।
এছাড়া উপস্থিত ছিলেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরমান হোসেন কিরণ, সাজ্জাদ হোসেন শুভ, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আশরাফুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর আরিফ, সাংগঠনিক সম্পাদক হাসান নিরবসহ আরো অনেকে।

বক্তারা বলেন, জামাত শিবির বাংলাদেশের রাজনীতিতে একটি বিষাক্ত নাম। গত দুই বছরে আমরা যা দেখলাম, তারা গুপ্ত রাজনীতিতে বিশ্বাসী। তারা সরকারকে বেকায়দায় ও বিতর্কিত করার জন্য বিভিন্ন অপচেষ্টা চালাচ্ছে। তার ধারাবাহিকতায় জিসানকে নিয়ে অপহরণের নাটক করে তারা। কিন্তু এখন প্রকাশ পেয়েছে সে একজন ধর্ষক এবং সে ধর্ষণ মামলায় পুলিশ হেফাজতে রয়েছে। আমরা এই ধর্ষকের বিচার চাই এবং গুপ্ত রাজনীতি বন্ধ চাই।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ধরা পড়ে মাদক বহনকারীরা, সংসদে যায় কারবারিরা

মাদক মামলায় বারবার কেবল বাহক বা বহনকারীরা গ্রেপ্তার হলেও মূল কারবারিরা বিচারে...

দেশে গড়ে প্রতিদিন ১০ খুন, বাড়ছে ছিনতাই-ডাকাতি

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সং...

মেধাবী উদ্যোক্তারা পাবেন ৫ কোটি টাকা: প্রধানমন্ত্রী

দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বড় ধরনের আর্থিক সহায়তার ঘোষণা দি...

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ  

অস্ত্র ও গুলি জমা দিয়ে কোস্টগার্ডের কাছে আত্নসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু...

জুনে সড়কে ঝরল ৪৬৩ প্রাণ, শীর্ষে চট্টগ্রাম

দেশে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে অব্যাহত রয়েছে। গত জুন মাসে দেশের বিভিন্ন স্থ...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা