রাজনীতি

বিশ্বদরবারে বাংলাদেশকে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বিএনপি: ড.মঈন খান 

নিজস্ব প্রতিনিধি

বিএনপি নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে বিশ্বদরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এবং তার উত্তরাধিকার, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পথ চলে আমরা বিশ্বের বুকে বাংলাদেশকে আবারও একটি সম্মানসূচক অবস্থানে নিয়ে যেতে চাই।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে তিনি বলেন, মাত্র সাড়ে তিন বছরে একটি ভঙ্গুর রাষ্ট্রকে বিশ্বের বুকে সম্মানের জায়গায় তুলে ধরেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে অভূতপূর্ব বিপ্লব এনেছিলেন। বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তরের মূল কাজও শুরু করেছিলেন তিনি। আমরা এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে জিয়াউর রহমানকে স্মরণ করব, যার মাধ্যমে তার আদর্শকে সত্যিকার অর্থে হৃদয়ে গ্রহণ করা যায়।

বাজেট নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, জিয়াউর রহমান দেশের জন্য যে বাজেট দিয়েছিলেন, তা শুধু ঢাকা শহরের উঁচুতলার (ধনী) মানুষের জন্য ছিল না; তিনি বাজেট দিয়েছিলেন এ দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের কল্যাণের জন্য।

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা