রাজনীতি

মুন্সীগঞ্জে এনসিপির যুগ্ম-সমন্বয়ক ফারজানা'র পদত্যাগ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুন্সীগঞ্জ জেলা সার্চ কমিটির যুগ্ম-সমন্বয়ক ফারজানা আক্তার দলীয় সদস্যপদসহ সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। (১০ জুন) কেন্দ্রীয় কমিটির আহ্বায়কের বরাবর পাঠানো এক পদত্যাগপত্রে তিনি এ ঘোষণা দেন।

পদত্যাগপত্রে যুগ্ম-সমন্বয়ক ফারজানা আক্তার উল্লেখ করেন, ২০২৪ সালে নাগরিক কমিটির কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই তিনি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নবগঠিত এনসিপির মুন্সীগঞ্জ জেলা সার্চ-কমিটির যুগ্ম-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পান। দলের আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি নিজের অর্থ ব্যয় করেই সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন বলে জানান।

তিনি বলেন, সার্চ-কমিটির সদস্য হিসেবে জেলা আহ্বায়ক কমিটি গঠনের কাজ সম্পন্ন করাই মূল দায়িত্ব। বর্তমানে সেই কাজ শেষ হওয়ায় এবং পারিবারিক ব্যস্ততার কারণে দলীয় কার্যক্রমে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। একজন নারী হিসেবে সব সময় ও সব স্থানে উপস্থিত থাকা তার জন্য সম্ভব হয় না বলেও তিনি উল্লেখ করেন।

পত্রে তিনি আরও দাবি করেন, বর্তমানে মুন্সীগঞ্জ সদরে এনসিপির কার্যক্রমের দৃশ্যমান প্রতিফলন দেখা যাচ্ছে না, যা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। এ পরিস্থিতিতে দলের সঙ্গে সম্পৃক্ত থাকা তার পক্ষে আর সম্ভব নয়।

ফারজানা আক্তার পদত্যাগপত্রে এনসিপির সকল গত দুই বছরে তার কর্মকাণ্ডে কেউ কষ্ট পেয়ে থাকলে ছোট বোন হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ফারজানা আক্তার বলেন, দলের পদে থেকেও কর্মীদের প্রয়োজনে পাশে থাকতে পারছি না। তাহলে পদে থেকে লাভ কি। সামনে যেহেতু মূল কমিটি হচ্ছে তার আগেই পদত্যাগ করলাম। তবে জুলাইয়ের প্রতি আমার সম্মান-শ্রদ্ধা সবসময় থাকবে। আমি একজন উদ্যোক্তা, আমি আমার পুরানো কাজেই ফিরবো।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীবের মৃত্যু

তরুণ নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর...

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

শিক্ষাব্যবস্থায় পরিবর্তনে বেকারত্ব কমাতে চায় সরকার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে অযথা অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে জান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

মাতৃত্বের নতুন অধ্যায়ে সামান্থা

মাতৃত্বের নতুন অধ্যায়কে ঘিরে ঐতিহ্যবাহী এক বিশেষ আয়োজনের মাধ্যমে আলোচনায় এসেছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা