সারাদেশ

৪০০ পিস ইয়াবাসহ কুখ্যাত কারবারি বাবু আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে হত্যা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত বাবু সরকার ওরফে আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাত প্রায় ৯টা ১৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত বাবু সরকার ওই এলাকার মৃত অফিজ উদ্দিন সরকারের ছেলে। স্থানীয়দের কাছে তিনি ‘শান্তির ছেলে বাবু’ নামেও পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় ডিবির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। এসআই সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বৈখর পশ্চিমপাড়ার একটি পায়ে চলা পথ থেকে বাবুকে ইয়াবাসহ আটক করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও সংঘর্ষসংক্রান্ত বিভিন্ন অভিযোগে মোট ২৪টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

পুলিশের রেকর্ড অনুযায়ী, এর আগেও গত বছরের ডিসেম্বর মাসে তাকে গাঁজা ও ইয়াবাসহ আটক করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হওয়ার পর বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। স্থানীয় পর্যায়ে সংঘটিত কয়েকটি ঘটনায় তার নাম আলোচনায় আসে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, চলতি বছরের মে মাসে পৌর এলাকার রনছ পারুল এলাকায় এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় বাবুসহ তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জেলার মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা