সারাদেশ

মুন্সীগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ  প্রতিনিধি

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমান্দি (জসিমনগর) এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে মো. আরিফ বেপারী (৩৫) নামে এক কসাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

নিহত আরিফ বেপারী পূর্ব শিলমান্দি জসিমনগর এলাকার বাসিন্দা এবং মতিন বেপারীর ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। তার ভাই আকাশ বেপারীও একই পেশায় কাজ করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একই এলাকার নুর মোহাম্মদ নামের আরেক কসাইয়ের সঙ্গে টাকা লেনদেন নিয়ে আরিফের ভাই আকাশ বেপারীর দীর্ঘদিনের বিরোধ চলছিল। এ ঘটনায় সম্প্রতি থানায় অভিযোগও করা হয় বলে জানান ভাই আকাশ বেপারী।

অভিযোগ রয়েছে, গতকাল শনিবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট বাজারে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে রোববার ভোরে আকাশকে না পেয়ে প্রতিপক্ষ তার ভাই আরিফ বেপারীকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি পরিত্যক্ত জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, ভোরে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দেখি, জসিমনগর গ্রামের বাসিন্দা আরিফ নামের এক ব্যক্তির মরদেহ পড়ে রয়েছে। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন ফরেনসিক আলামত সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় আড়াইশ গজ দূরে তার বসতবাড়ি, যেখানে তিনি একাই বসবাস করতেন। এই হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত, তা উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার সৈনিক: জুবাইদা রহমান

আজকের শিশুরাই আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

সাইবার নিরাপত্তায় পুলিশকে উচ্চতর প্রশিক্ষণ

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একটি পূর্ণাঙ্গ ও প্র...

ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের সিদ্ধান্ত পাকিস্তানের

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার...

শহীদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

গ্রিসে নৌকাডুবি: ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ গাভদোসের কাছে নৌকাডুবির ঘটনায় এক অভিবাসনপ্রত্যাশী...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা