সংগৃহীত ছবি
আন্তর্জাতিক
কানাডায় ভয়াবহ দাবানল

ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক : কানাডার পশ্চিম ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দাবানলে আরও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছে দেশটির প্রশাসন।

আরও পড়ুন : রাশিয়ায় বিস্ফোরণে নিহত ৬

শনিবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কলাম্বিয়া প্রদেশের কর্মকর্তা ডেভিড ইবি জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে এবং আমরা সামনের দিনগুলোতে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাবো। এই অবস্থায় আরও প্রায় ৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : ভারতের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

ডেভিড ইবি বলেন, চলতি বছর আমরা এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দাবানল পরিস্থিতির মুখোমুখি হয়েছি। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় আমরা প্রাদেশিক জরুরি অবস্থা ঘোষণা করছি।

তিনি আরও জানান, দাবানলের কারণে জরুরি আদেশে নির্দিষ্ট এলাকায় ভ্রমণ নিষেধাজ্ঞা করা হয়েছে।

আরও পড়ুন : সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

অপরদিকে উত্তর-পশ্চিমাঞ্চলগুলোর রাজধানী ইয়েলোনাইফের বাসিন্দাদের সরিয়ে নিতে হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তারা জানান, ইয়োলোনাইফ থেকে বিমানে করে ৫ হাজার মানুষকে সরাতে হবে। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় বিমানের শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে।

প্রসঙ্গত, গত বুধবার দিনের শেষ দিকে দাবানলের আগুন ইয়োলোনাইফ শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ছিল। ওই সময় বলা হয়েছিল, শুক্রবারের মধ্যে এটি শহরের উপকণ্ঠে চলে আসবে। ফলে শহরের বাসিন্দাদের এই সময়ের মধ্যেই সরে যেতে বলা হয়েছে। তাই অনেকে নিজেদের গাড়িতে করে সরে যাচ্ছেন। কিন্তু যাদের গাড়িতে করে সরার উপায় নেই তারা এখন বিপদে পড়ে গেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা