সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির পদযাত্রা

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : সরকার পতনের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ব্রিটিশ কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি

শনিবার (১৯ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে জেলা বিএনপির আয়োজনে জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর পান্না সিনেমা হলের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে পঞ্চসার বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এতে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শাহজাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম।

আরও পড়ুন : মানুষকে বাঁচানোর রাজনীতি সবার আগে

এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন ও শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত হোসেন মানু, শহর বিএনপির সদস্য সচিব মাহবুব উল-আলম স্বপন, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ আব্দুল মতিন, যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, সাবেক জেলা ছাএদলের সভাপতি মো.জসিম উদ্দিন, জোলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম প্রমুখ।

এ সময় বক্তারা সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নসহ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা