সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে ট্রলারের ধাক্কায় পুলিশের টহলরত একটি নৌকা ডুবে গেছে (ছবি: সংগৃহীত)
সারাদেশ

পুলিশের নৌকাডুবি, খোয়া গেছে অস্ত্র

সান নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার চেঙ্গেরখাল নদীতে ট্রলারের ধাক্কায় পুলিশের টহলরত একটি নৌকা ডুবে গেছে। এতে খোয়া গেছে তাদের ব্যবহৃত শর্টগান ও চাইনিজ রাইফেল। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।

আরও পড়ুন: করোনায় আরও ৪ জনের মৃত্যু

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। তবে নৌকায় থাকা পুলিশ সদস্যরা সাঁতার কেটে তীরে উঠেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার চেঙ্গেরখাল নদীতে নৌকাযোগে পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় পুলিশের নৌকায় একটি ট্রলার ধাক্কা দিলে মুহূর্তেই তা পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, কোম্পানীগঞ্জে প্রতিদিনই নৌকাযোগে পুলিশের নিয়মিত টহল চলে। আজও টহল চলাকালে একটি ট্রলার ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্যদের বহনকারী নৌকা ডুবে যায়। এ ঘটনার পর তিন পুলিশ সদস্য সাঁতার কেটে তীরে উঠতে পারলেও তাদের ব্যবহৃত একটি শর্টগান ও একটি চাইনিজ রাইফেল পানিতে পড়ে যায়।

সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার তৎপরতা চালাতে বেগ পেতে হচ্ছে। অস্ত্র উদ্ধারে বন্যাকবলিত এলাকায় কর্তব্যরত নৌবাহিনীর ডুবুরি দলের সহায়তা চাওয়া হতে পারে। আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করতে ডুবুরিদের তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা