কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হক (ছবি: সান নিউজ)
সারাদেশ

র‌্যাবের মামলায় মেম্বার আটক

রহমত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): র‌্যাবের দায়ের করার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হককে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ এলাকা তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।

আরও পড়ুন: বাস ঢুকে পড়ল দোকানে, আহত ৭

আটক এনামুল হক টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার এলাকার মৃত মোজাহার মিয়ার ছেলে। তিনি ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং আত্মস্বীকৃত ইয়াবা কারবারি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।

ওসি হাফিজুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানো অভিযোগে মার্চ মাসের শেষ দিকে র‌্যাবের পক্ষে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকালে বৃহস্পতিবার এনাম মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আবারও অভিযানে যাবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৫ ডিগ্রিতে, বাড়ছে শীতের আমেজ

দেশের ​উত্তর সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে...

১৮ স্কুলের অংশগ্রহণে গ্লেনরিচ আন্তঃস্কুল ফুটবল সমাপ্ত

রাজধানীর ১৮টি স্কুলের অংশগ্রহণে সম্প্রতি গ্লেনরিচ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শ্রীমঙ্গলে বিএনপি'র শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্র...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা