ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রিলাক্স ব্যাটারি সার্ভিস সেন্টার ও অটো হাউজ নামের একটি ব্যাটারি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে (ছবি: সান নিউজ)
সারাদেশ

ব্যাটারি দোকানে তালা কেটে দুর্ধর্ষ চুরি

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রিলাক্স ব্যাটারি সার্ভিস সেন্টার ও অটো হাউজ নামের একটি ব্যাটারি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) আনুমানিক ভোর রাত ৫ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর বাজারের ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কলেজ রোড সংলগ্ন মো. জিকরুল হাসান জিকোর দোকানে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রায় ২ কোটি টাকার টোল আদায়

জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাত ৮ টার দিকে দোকানে তালা দিয়ে বাড়ি ফেরেন দোকানি জাকিরুল হাসান জিকো। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দোকানে এসে জিকো দেখেন দোকানের তালা কাটা ও সাটার খোলা। ভিতরে গিয়ে দেখেন ৩টি আইপিএস ব্যাটারি, ৫টি অটো-মিশোক ব্যাটারি, অটো-মিশোকের টায়ার ১৫টি, অটোরিকশার ব্যাটারি ২ সেটসহ আনুমানিক প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোর।

দোকানি জাকিরুল হাসান জিকো জানান, দোকানের তালা কেটে ১০টি ব্যাটারি ও ১৫টি টায়ার নিয়ে গেছে চোর। থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে।

আরও পড়ুন: দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: শিক্ষামন্ত্রী

শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী,...

মণিপুরে বিষাক্ত মদ পানে ১৫ জনের মৃত্যু

ভারতের মণিপুর রাজ্যের চান্দেল জেলার চাকপি কারংয়ে ভেজাল ও বিষাক্ত মদ পানে শোক...

তারেক রহমানের জন্মদিনে শিশুদেরকে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ন...

উলিপুরে দীর্ঘ ৪৩ বছর পর ফের খুলল বিদ্যোৎসাহী পাঠাগার

দীর্ঘ ৪৩ বছর বিরতির পর আবার খুলল বিদ্যোৎসাহী পাঠাগ...

মাদারীপুরে বৃদ্ধাকে হত্যার পর কানের দুল ছিনতাই

মাদারীপুরে স্বর্ণের কানের দুল ছিনতাইয়ের সময় হামলার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা