সারাদেশ

পদ্মা সেতুর উত্তর প্রান্তে গাড়ির ধাক্কায় বৃদ্ধা নিহত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে পদ্মা সেতুর উত্তরপ্রান্তে গাড়ির ধাক্কায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছে। নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন: করোনায় আরও ৪ জনের মৃত্যু

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ওই নারী রাস্তা পারাপারের সময় গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে থানার এসআই জহিরুল বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং শ্রীনগর হাইওয়ে পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। যেহেতু লাশটি অজ্ঞাত সেহেতু বায়োমেটিক পদ্ধতিতে লাশের নাম ঠিকানা নির্ণয়ের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, পরিচয় পেলে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। তা নাহলে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হবে।

আরও পড়ুন: কাভার্ড ভ্যানচাপায় নিহত বেড়ে ৫

শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান রিবেন বলেন, আমরা খবর পেয়ে মুন্সীগঞ্জ পদ্মা সেতু উত্তর থানার থেকে ৭০০ গজ দূরে ঢাকামুখী লেনে মৃতদেহটি উদ্ধার করি। নিহত নারীর বয়স অনুমানিক (৬৫) বছর হবে।

পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন বলেন, ধারনা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় গাড়ির সাথে ধাক্কা লেগে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা