ডা. জাফরুল্লাহ চৌধুরী (পুরনো ছবি)
রাজনীতি

প্রধানমন্ত্রী ভালো কাজ করেছেন

সান নিউজ ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর ভুল হলো বাজেটে ক্ষুদ্র খামারি ও শ্রমিকদের জন্য কোনো বরাদ্দ রাখেননি। তার চাইতেও বড় কথা, বাংলাদেশে আসা ১২-১৩ লাখ রোহিঙ্গা যা বেড়ে ২৫ লাখ হয়েছে, আগামী ১০ বছরে এইটা আরও বাড়বে, তাদের জন্যও কোনো বরাদ্দ নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়েও বরাদ্দ কমেছে। প্রধানমন্ত্রী একটা ভালো কাজ করেছেন পরিসংখ্যান বিভাগের বাজেটটির ৮০ ভাগ কেটে দিয়েছে। কারণ ওনার খারাপ লাগছিল আর কত মিথ্যা কথা বলা যায়। সে জন্য পরিসংখ্যানের বাজেট কেটে দিয়েছেন ৮০ ভাগ।

আরও পড়ুন: দেশ জুড়ে বাড়ছে ডেঙ্গু রোগী

বৃহস্পতিবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত বন্যা, খরা ও পরিবেশ বিপর্যয় রোধে সরকারের ব্যর্থতা ও উদাসীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেদ খান, যুগ্ম আহবায়ক অধ্যাপক মালেক ফরায়জী, তারেক রহমান, আমিন আফসারী প্রমুখ।

তিনি আরও বলেন, ‘আইন বিভাগে আইন নাই, আলেমদের জামিন নাই। তাই আইন বিভাগে বাজেট কেটে দিয়েছে কারণ যেই বিচারপতিদের কোমরে জোর নাই-মেরুদণ্ড সোজা না তাদের পয়সা দিয়ে লালন-পালন করে লাভ কী।’

আরও পড়ুন: নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ পথচারী

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘সারাদেশের মানুষ যখন বন্যার কারণে না খেয়ে দিনাতিপাত করছে, তাদের জন্য কিছু ব্যবস্থা না করে প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে ভারত যাচ্ছেন। ভারত যাবেন আমাদের নদী হিস্যার কিছু করবেন কী? আসলে প্রধানমন্ত্রীর এজেন্ডায় একবারও দেখিনি তিস্তার আলোচনার কথা।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের বোকা বানাচ্ছেন। বাজেটে একটি কথাও নেই কীভাবে দেশে গণতন্ত্র আসবে, কীভাবে সুষ্ঠু নির্বাচন হবে। আসলে ওনারা দখল করে থাকতে চান। বাংলাদেশকে না জানিয়ে গজলডোবার সবগুলো গেট খুলে দিয়ে ভারত রাজনৈতিক ও আন্তর্জাতিক অপরাধ করেছে।’

আরও পড়ুন: ভারতের পথে হাটছে পাকিস্তান!

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘জনগণের অধিকার ফেরত পেতে রাজপথে থেকে সরকারকে বাধ্য করতে হবে। অধিকার ফেরত দিতে বাংলাদেশকে ১৫ থেকে ১৭টা প্রদেশে ভাগ করতে হবে। তাহলে দেখা যাবে, এখানে যারা উপস্থিত রয়েছে তাদেরও দু-একজন মুখ্যমন্ত্রী হয়ে যাবে। তারা মুখ্যমন্ত্রী হলে নতুনত্ব দেবে। আমাদের সততা আনবে, উদাহরণ সৃষ্টি করবে। ঘুষ কমাবে দুর্নীতি কমাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা