নির্বাচনে ইভিএম চায় আওয়ামী লীগ
রাজনীতি

নির্বাচনে ইভিএম চায় আওয়ামী লীগ

সান নিউজ ডেস্ক : সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগসহ বেশ কয়েকটি দল নির্বাচন কমিশনের (ইসি) সাথে ধারাবাহিক সংলাপের শেষ দিন কমিশনে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন : সেতু-উড়াল সড়ক নির্মাণের নির্দেশ

মঙ্গলবার (২৮ জুন) বেলা পৌনে ৩টায় প্রতিনিধি দল ইসি’তে পৌছায়। সংলাপে অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে ইভিএমের ব্যবহার চায় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এর আগে জানিয়েছিলেন, ইসির সাথে সংলাপে আওয়ামী লীগের ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে।

প্রতিনিধি দলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আরো রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদের সদস্য সাহাবুদ্দিন চুপ্পু, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ও দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুন : রাশিয়া ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন’

এদিকে জাতীয় নির্বাচলে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে সংলাপের শেষ ধাপে ১৩টি দলের সঙ্গে বসছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। ইভিএমের কারিগরি দিক যাচাই ও দ্বাদশ সংসদ নির্বাচনে যন্ত্রটির ব্যবহার নিয়ে আলোচনার জন্যই এ সংলাপ। এদিন ১৩টি দলের সঙ্গে বসার কথা নির্বাচন কমিশনের।

আমন্ত্রিত অন্যান্য দলগুলো হচ্ছে - তরীকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-বিএমএল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ-ন্যাপ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।

আরও পড়ুন : শ্রীলঙ্কায় জ্বালানি সাশ্রয়ে ‘ওয়ার্ক ফ্রম হোম’

তবে আমন্ত্রিত দলগুলোর মধ্যে সিপিবি ও বাসদ যাচ্ছে না বলে দলগুলোর নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইভিএম পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তি নিয়ে মতামত নিতে ইসির ডাকা সভায় এ পর্যন্ত আমন্ত্রিত ২৬টি দলের মধ্যে বিএনপিসহ ৮ টি দল যায়নি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা