তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ( ফাইল ছবি )
রাজনীতি

মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো

সান নিউজ ডেস্ক : বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৪২ মরদেহ উদ্ধার

সোমবার (২৭ জুন) প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে গুয়েনতানামো বে’র মতো কারাগার নেই। মা-বাবার কাছ থেকে শিশুদের বছরের পর বছর আলাদা করে রাখা হয় না। যুক্তরাষ্ট্রে ৭ বছরে পুলিশের গুলিতে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।’

ইউরোপের মানবাধিকারের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, ‘ব্রাসেলেন্সে রাস্তায় গুলি করে বোমাবাজদের হত্যা করা হয়েছে। আমাদের দেশে যখন এই ধরনের এনকাউন্টারে কেউ হত্যাকাণ্ডের শিকার হয়, তখন নানা ধরনের প্রশ্ন তোলা হয়।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়ের টোল ১ জুলাই শুরু

পদ্মা সেতু নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ উদ্ধৃতি করে হাছান মাহমুদ বলেন, ‘বিশ্বের সব পত্রপত্রিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করছে। কিন্তু বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন, কিন্তু অভিনন্দন জানাননি।

হার্ডিঞ্জ ব্রিজের সঙ্গে তুলনার প্রসঙ্গে টেনে তিনি বলেন, ‘স্বর্ণের মূল্যমান ধরে এখন হার্ডিঞ্জ ব্রিজ করতে হলে ব্যয় হতো ৫৮ হাজার কোটি টাকা। আর পদ্মা সেতু করতে লাগতো ১ লাখ হাজার কোটি টাকা।’

আরও পড়ুন: সড়কের পাশে মিলল ২০ কেজি গাঁজা

তথ্যমন্ত্রী বলেন, ‘টিআইবি, সিপিডিসহ কয়েকটি সংস্থা এবং বিএনপি সবসময় বলে- বাজেট বাস্তবায়নযোগ্য নয়। বাজেট গরিবের কল্যাণে আসবে না। গত ১০-১২ বছর ধরে তারা একই কথা বলে আসছে। কিন্তু প্রতিবছরই বাজেট বাস্তবায়নের হার ৯৫ থেকে ৯৭ শতাংশ। এখন দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে ২ হাজার ৮২৪ ডলারে উন্নীত হয়েছে। এভাবেই দেশ এগিয়ে যাচ্ছে।’

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতে আগামী মঙ্গলবার (...

খেপলেন শোয়েব আক্তার !

খেলোয়াড়ি জীবনে নিজের গতির ঝড় দিয়ে বিশ্বজুড়ে ব্যাটারদের মনে ত্রাস সৃষ্টি করতেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা