সারাদেশ

কুড়িগ্রামের বন্যা কবলিত ক্ষতিগ্রস্তদের পাশে যুব ফোরাম

আল আমিন, কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ২০০ শত পরিবারের মাঝে, যুব ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ সম্পন হয়েছে।

কর্মসূচি বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব মিয়া হারুন বলেন, ‘দেশে যখন মহা বন্যা বয়ে যাচ্ছে এই মুহূর্তে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মজনু মিয়া নির্দেশ দেন কুড়িগ্রাম বন্যা কবলিত মানুষকে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে এর পরপরেই আমরা মাঠ পর্যায়ে কাজ শুরু করি, এই মহৎ কাজে যেসকল মানুষ আমাদের সংগঠনের সার্বিক কাজে পাশে ছিলেন, এবং বিশেষ করে কালীগঞ্জ উপজেলা বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের সংগঠনকে অর্থ ও সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

যে সকল স্বেচ্ছাসেবীরা ও বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত শিক্ষকদের পরিশ্রমের ফলে এতো সুন্দর একটি কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ, এবং আগামীতে দেশের যে কোন দুর্যোগে এভাবেই সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব মিয়া হারুন।

এদিকে কুড়িগ্রাম জেলার বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। এই অবস্থায় যুব ফোরাম স্বেচ্ছাসেবী সংগঠনের এই ধরনের কার্যক্রম দেখে উনারা অনেক আনন্দিত হয়েছে বলে জানান একজন বৃদ্ধ।

বিতরণ কার্যক্রম শেষে সংগঠনটির সহ-সভাপতি এম এ সাঈদ বলেন, আমরা এরকম ভালো কাজের মাধ্যমে আরো অনেক দূর এগিয়ে যেতে চাই, এসময় কুড়িগ্রাম জেলার বন্যা কবলিত মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং সংগঠনের সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া চান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

আবেদন করেও জামিন পেলেন না খলনায়ক ডন

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খল চরি...

চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা শুরু হয়েছে চিকিৎসা...

ব্রাজিলের পর কলকাতায় উরুগুয়ে

ফুটবলের উত্তাপ এখন দক্ষিণ আমেরিকার সীমানা ছাড়িয়ে পুরোদমে জেঁকে বসেছে ভারতের ক...

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণবোমা হামলার হুমকি

রাজধানীর বাড্ডায় অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা