প্রতিবেশী শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবকের বিরুদ্ধে মামলা
সারাদেশ

শিশু ধর্ষণ চেষ্টায় যুবকের বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিবেশী পাঁচ বছর বয়সী এক শিশুকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন : হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

অভিযুক্ত যুবকের নাম মো.সাদ্দাম হোসেন (৩২) সে উপজেলার ৪নং চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান হাফেজ বাড়ি ওরফে টিকা ওয়ালাগো বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (১ জুলাই) এ ঘটনায় ওই ভিকটিমের নানি বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে গত শুক্রবার (২৪ জুন) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি নানির সাথে নানার বাড়িতে থাকে। কয়েক দিন আগে ওই শিশুর মা বাবার বাড়িতে বেড়াতে আসে। অভিযুক্ত সাদ্দাম হোসেন তাদের প্রতিবেশী হওয়ায় ওই শিশু প্রায় সময় আসামির বসত করে গিয়ে তার মেয়ের সঙ্গে খেলাধুলা করত।

আরও পড়ুন : ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি টাইগাররা

গত শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিমের মা তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশুটির মা আসামি সাদ্দাম হোসেনের বসত ঘরে গিয়ে দেখে সাদ্দামের স্ত্রী-মেয়ে একটি কক্ষে ঘুমিয়ে আছে। অপর কক্ষে আসামি সাদ্দাম ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করছে। ওই অবস্থায় ভিকটিমের মা শৌরচিৎকার করে কান্নাকাটি করলে আসামি ভিকটিমকে ছেড়ে দিয়ে তার মায়ের হাত-পা ধরে ক্ষমা চেয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য বলে অনুরোধ করে।

আরও পড়ুন : ট্রেনের টিকিট বিক্রি শুরু

আসামির স্ত্রী পরবর্তীতে বিষয়টি নিজে দেখে কান্নাকাটি করে শিশুটির মায়ের হাত-পা ধরে বিষয়টি মীমাংসা করার অনুরোধ করে। পরে ভিকটিমকে চিকিৎসার জন্য প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

এক দিনেই তিনবার ‘সেভেন-আপ’!

ফুটবলের সবুজ গালিচায় একদিনের ব্যবধানে এমন সব অদ্ভুত ও কাকতালীয় ঘটনা ঘটে, যা...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

মাদকবিরোধী অভিযান দেখে নদীতে ঝাঁপ, মিলল শিক্ষার্থীর লাশ

শেরপুরে মাদকবিরোধী অভিযান দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেওয়ার পর স্টামফোর্ড বিশ্ববিদ্য...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা