সারাদেশ

প্রতিবন্ধী ধর্ষণ মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে  নিহত

নিজস্ব প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক প্রতিবন্ধীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি আকরাম হোসেন (২৫) নিহত হয়েছে। শনিবার (১১ জুলাই) ভোরে অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা এসব তথ্য জানান।

নিহত আকরাম হোসেন একই উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামের আবদুল গফুরের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন—এএসআই লোকেন মহাজন, কনস্টেবল জিয়া ও কনস্টেবল এমরান।

ওসি আবদুল বাতেন মৃধা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগের আলোচিত প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক আকরাম হোসেনকে গ্রেফতার করতে আমি ফোর্সসহ অভিযানে যাই। এ সময় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে পৌঁছালে আকরাম ও তার সহযোগীরা অতর্কিতে পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে, আকরাম হোসেনের সহযোগীরা পালিয়ে যায়। পরে, পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আকরাম হোসেনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, এ সময় এএসআই লোকেন মহাজন, কনস্টেবল জিয়া ও এমরান আহত হন। কারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

উল্লেখ্য, গত ৬ জুন উপজেলার অর্জুনতলা গ্রামের এক প্রতিবন্ধীকে আকরাম হোসেনসহ ১০ বখাটে দুপুরে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের কবরস্থানে আটকে রেখে ধর্ষণ করে। ১১ জুন রাতে মা হোসেনে আরা বেগম বাদী হয়ে ১০ জনকে আসামি করে এই ঘটনায় সেনবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা