সারাদেশ

করোনা: কুমিল্লা মেডিক্যালে আরও ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে আরও পাঁচ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজন এবং করোনা ইউনিটের আইসিইউতে চার জন মারা গেছেন। এরা সবাই পুরুষ। শনিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কুমেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে একজনের করোনা পজিটিভ ছিল। বাকি চার জনের করোনা উপসর্গ ছিল। বর্তমানে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ১১৮ জন।

উল্লেখ্য, মেডিক্যালটির করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পযর্ন্ত মারা গেছেন ১৯০ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল ৬৮ জন এবং করোনার উপসর্গ ছিল ১২২ জনের। জেলা সিভিল সার্জন অফিস সূত্র মতে, কুমিল্লা জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার হাজার ৩১০ জন, সুস্থ হয়েছেন দুই হাজার ২১৭ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১২১ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা