সারাদেশ

কোরবানিকে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে: মাওলানা ইসহাক

নিজস্ব প্রতিবেদক:

প্রবীণ ধর্মভিত্তিক রাজনীতিক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, ‘সাধারণ দান-সদকা কোরবানির বিকল্প নয়। কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত। তবে করোনাসহ বিভিন্ন সমস্যার কথা বলে ইসলামের গুরুত্বপূর্ণ আমল কোরবানিকে নিরুৎসাহিত করার অপচেষ্টা চলছে। যারা এমন করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। যাদের ওপর কোরবানি ওয়াজিব তাদেরকে যথাযথভাবে পশু কোরবানি দিতে হবে।’

শুক্রবার (১০ জুলাই) বিকালে খেলাফত মজলিসের বৃহত্তর খুলনা জোনের বিভিন্ন শাখার শূরা সদস্যদের ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খেলাফত মজলিসের অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মো. আবদুল জলিল জানান, বিকাল ৩টা থেকে খেলাফত মজলিস বৃহত্তর খুলনা জোনের শাখাগুলোর শূরা সদস্যদের নিয়ে জোন পরিচালক মাওলানা এ কে এম আইউব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চুয়াল সভা সঞ্চালনা করেন খুলনা জোনের সহকারী পরিচালক ডা. আবদুর রাজ্জাক। আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল প্রমুখ।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা