সারাদেশ

গোপালগঞ্জে খাল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মধুমতি বিলরুট চ্যানেল থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার তেলিভিটা এলাকার খাল থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালাউদ্দিন আহমেদ জানান, মধুমতি বিলরুট চ্যানেলের তেলিভিটা এলাকায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, ৫/৬ ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে। তবে এখন পর্যন্ত ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় পাওয়ার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা