সারাদেশ
পদ্মা সেতুর উদ্বোধন

আ’লীগের দুই লাখ নেতাকর্মী যাবে জনসভায়

মো. আল-আমিন, শরীয়তপুর: ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে পদ্মা সেতুর শরীয়তপুর জাজিরা প্রান্ত সংলগ্ন মাদারীপুরের শিবচরের কাঠালবাড়ি ঘাটে আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এ জনসভায় প্রধান অতিথি থাকবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৫

জনসভাটি সফল করতে শরীয়তপুরের জেলা শহর ও ৬টি উপজেলা থেকে মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দুই লাখ নেতাকর্মী যোগ দেবেন বলে জানিয়েছেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।

পদ্মাসেতুর জাজিরা প্রান্ত থেকে শরীয়তপুরের বিভিন্ন এলাকা ঘুরে ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে অনুষ্ঠিতব্য জনসভায় আগমনকে ঘিরে বর্ণিল রূপে সেজেছে শরীয়তপুর শহরসহ ৬টি উপজেলা। আর শরীয়তপুরে বইছে উৎসবের আমেজ। আর পদ্মা সেতুর উদ্বোধন ও মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) ফেরিঘাট এলাকায় জনসভাকে সফল করার লক্ষ্যে ঘিরে শরীয়তপুরে রঙ-বেরঙের কয়েক হাজার ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড ও শরীয়তপুর-ঢাকা এবং শরীয়তপুর-চাঁদপুর সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সহাস্রাধিক তোরণ তৈরি করেছে স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

ওই জনসভায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রায় ১০ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে। এরই ধারাবাহিকতায় শরীয়তপুর থেকে প্রায় দুই লাখ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে কালারফুল গেঞ্জি ও টুপি পড়ে সমাবেশস্থলে যাবে।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে শরীয়তপুর জেলা সদর এবং জাজিরা থেকে প্রায় ৫০টি বাস, ৭ হাজার মোটরসাইকেল এবং শতাধিক ট্রাক নিয়ে এক লাখ নেতাকর্মী কালারফুল গেঞ্জি ও টুপি পড়ে জনসভা স্থালে যাবে বলে জানিয়েছেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। সকাল ৬টায় শরীয়তপুর থেকে নেতাকর্মী নিয়ে জনসভার উদ্দেশ্যে রওনা করবেন ইকবাল হোসেন অপু এমপি। নেতাকর্মীদের খাবারের ব্যবস্থাও করেছেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনের পক্ষে ইইউ’র ভোট

শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের নির্দেশনায় এবং ব্যবস্থাপনায় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা ও সখিপুর থানা থেকে ৮টি বিলাসবহুল লঞ্চ ও পাল তোলা নৌকাসহ ২ শত ট্রলার প্রায় ৫০ হাজার নেতাকর্মী কালারফুল গেঞ্জি ও টুপি পড়ে সকাল ৮টার মধ্যেই জনসভাস্থলে থাকবে। নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

এছাড়াও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য বারবার নির্বাচিত সংসদ সদস্য নাহিম রাজ্জাকের নেতৃত্বে গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ উপজেলা ৬টি বিলাসবহুল লঞ্চ ও ৫০টি বাস এবং ট্রাক নিয়ে থেকে সকাল ৬টার মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনী জনসভা স্থালে প্রায় ৫০ হাজার নেতাকর্মী কালারফুল গেঞ্জি ও টুপি পড়ে অংশগ্রহন করবেন। তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন নাহিম রাজ্জাক এমপি। ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুন: ফ্যাক্টরির ছাদ থেকে পড়ে নিহত ১

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে। আর এ সেতুর উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিতব্য জনসভা সফল করতে শরীয়তপুর জেলা থেকে প্রায় দুই লাখ মানুষ নিয়ে আমরা জনসভাস্থলে যাব।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা