দৌলতদিয়ায় ৫ কিমি যানজট
সারাদেশ

দৌলতদিয়ায় ৫ কিমি যানজট

সান নিউজ ডেস্ক : পদ্মার পানিবৃদ্ধির কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচলে প্রায় ৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। আটকে থাকা এসব যানবাহনের মধ্যে রয়েছে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ও পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক।এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

আরও পড়ুন: ট্রাকচাপায় নারী-শিশুসহ নিহত ৫

শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৭টায় দৌলতদিয়া ফেরিঘাটে সরেজমিনে দেখা যায়, পদ্মায় তীব্র স্রোত বইছে। স্রোতের তোড়ে ঘাটে ফেরি ভিড়তে পারছে না। ফেরিতে লোড-আনলোড সময় বেশি লাগছে। এ কারণে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

সরেজমিনে জানা যায়, ঘাট এলাকায় যানজট কমাতে ঘাট থেকে সাড়ে ১৩ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে কল্যাণপুর বাজার পর্যন্ত আরও দুই কিলোমিটার এলাকায় অপচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে আটকে রেখেছে পুলিশ। এসব ট্রাক গতকাল বিকেলের পর থেকে সেখানে আটকে রয়েছে। দীর্ঘ সময় মহাসড়কে আটকে থেকে তাদের ভোগান্তি চরমে পৌঁছেছে। খাবার, পানি ও শৌচাগারের প্রয়োজনে ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহনশ্রমিক ও চালকরা।

যশোর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাকচালক শহিদুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, গতকাল সন্ধ্যা থেকে গোয়ালন্দ মোড়ে এসে আটকে রয়েছি। সকাল হলেও এখন পর্যন্ত ঘাট এলাকায় যেতে পারলাম না। যেখানে আটকে ছিলাম, আশপাশে খাবার হোটেল ও শৌচাগার না থাকায় রাতে ভোগান্তি পোহাতে হয়েছে। আর কতক্ষণ এভাবে আটকে থাকতে হয় কে জানে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে আটকে থাকা ট্রাকের শ্রমিক আকবর শেখ বলেন, শুনলাম পদ্মার পানি বাড়াতে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ঘাটে যেসব ফেরি রয়েছে, তার একটারও ফিটনেস নেই। ইঞ্জিনের ক্ষমতাও কমে গেছে। ৩০ থেকে ৪০ বছর আগেকার ফেরি জোড়াতালি দিয়ে চালাচ্ছে। ফলে তীব্র স্রোতের কারণে এসব ফেরি ঠিকমতো চলতে পারছে না। ঘাটে ভিড়তে সময় বেশি লাগছে। আর ভোগান্তি পড়ছি আমরা।

ইসমাঈল কাজী নামের এক ট্রাকচালক জানান, ১৪ ঘণ্টা হয়ে গেল ফেরির জন্য মহাসড়কে অপেক্ষা করছি। মাল নিয়ে যাব গাজীপুরে। আজ ১২টায় মাল ডেলিভারি দেওয়ার কথা। সঠিক সময়ে দিতে পারব বলে মনে হয় না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, পদ্মায় পানিবৃদ্ধির কারণে তীব্র স্রোত সৃষ্টি হওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরির ধীরগতির কারণে ফেরির সংখ্যাও কমে যাচ্ছে। এতে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের সিরিয়াল তৈরি হচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেনের পক্ষে ইইউ’র ভোট

তবে দুর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। বর্তমানে এ নৌপথে ছোট-বড় ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা