প্রতীকী ছবি
সারাদেশ

কিশোরীকে অপহরণ ও ধর্ষণ

নিনা আফরিন,পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় এক কিশোরীকে (১২) অপহরণের পর ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরের দিকে নিজ বাড়ি থেকে ওই কিশোরকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত রোগী

গ্রেফতারকৃত মো. মেহেদী (১২) উপজেলার দশমিনা সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড কাউনিয়া এলাকার জাকির মাতুব্বরের ছেলে।

জানা যায়, গ্রেফতার মেহেদীর সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ জুন মেহেদী মোবাইল ফোন যোগে খবর দিলে ওই দিন সন্ধ্যা ৬ টার দিকে ওই কিশোরী উপজেলা সদরের পূজাখোলা নামক স্থানে পৌঁছে। পরে অজ্ঞাত ২/৩ জনের সহায়তায় মেহেদী ভুল বুঝিয়ে অপহরণ করে তার বাড়ির পূর্ব দিকে জনৈক লালু গাজীর পরিত্যক্ত টিনের ঘরে নিয়া গভীর রাতে ওই কিশোরীর ইচ্ছের বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। পরের দিন ভুক্তভোগী ওই কিশোরী বাড়ি ফিরে তার মাকে অপহরণ ও ধর্ষণের ঘটনাটি জানায়। এ ঘটনায় কোনো মামলা না করার জন্য মেহেদী ওই কিশোরীর পরিবারকে বিভিন্ন রকম ভয়ভীতি দেখাতে থাকে। পরে ওই কিশোরীর মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মেহেদীসহ অপহরণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ

বিষয়টি নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

আদর্শ ব্যাটার গড়লেন কোহলি

ওয়ানডে ফরম্যাটে রেকর্ড বইয়ে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখলেও ‘আল্টিমেট&rsq...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা