সারাদেশ

ভালুকায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেক কাটা হয়। বৃহস্পতিবার (২৩ জুন) উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী‘র সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।

সকালে বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র মেজবাহ উদ্দিন কাইয়ুম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এম এ, ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উমর হায়াত খান নঈম, সাংগঠনিক সম্পাদক এ বি এম আফরোজ খান আরিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, যুবলীগের মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক খোকন হোসেন ঢালী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব জাকির হোসেন শিবলী, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সানা, আঞ্চলিক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, কৃষক লীগের সভাপতি আহসান হাবীব মোহন, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন সোহেল, ছাত্র লীগের সভাপতি ইফতেখার আহাম্মেদ সুজন, সাধারণ সম্পাদক অনিক তালুকদার সহ অন্যরা। এ সময় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

কলকাতা চলচ্চিত্র উৎসবে অতিথি কঙ্গনা, প্রভাস ও রজনীকান্ত

আগামী ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়ো...

পেনাল্টি শুটআউটে আর্সেনালকে হারিয়ে কারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে ৪র্থ বিভাগের দল ফ্লিটউড

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা আর্সেনালকে হারিয়ে ক্লাবের ইতিহাসে অন্যতম স্মরণী...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা