সারাদেশ

চেয়ারম্যানের চেক পোস্টে ২ ইয়াবা কারবারি আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আলাউদ্দিন চেক পোস্টে ২ ইয়াবা কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, সদর উপজেলার মতেপুর গ্রামের শহীদুল্লাার ছেলে মো.মিজানুর রহমান (৩২) একই গ্রামের মতেপুর গ্রামের মৃত কামালের ছেলে মো. সাইফুল ইসলাম (২২)।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ২ মাদক কারবারিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলগী রাস্তার মাথা এলাকা থেকে তাদের আটক করে ইউপি চেয়ারম্যান।

ঘোষবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আলাউদ্দিন বলেন, সম্প্রতি এলাকায় গরু চুরি বৃদ্ধি পায়। এ কারণে গতকাল বুধবার রাতে স্থানীয় লোকজনসহ গরু চুরি প্রতিরোধে আলগী রাস্তার মাথা এলাকায় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। ওই সময় ব্যাটারি চালিত অটোরিকশায় করে দুই ব্যক্তি ওই স্থানে আসে। তাদের চেহারা দেখে সন্দেহ হওয়া তাদেরকে তল্লাশি করলে ৩৬ পিস ইয়াবা পাওয়া যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ইয়াবাসহ তাদের আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা