সারাদেশ

কক্সবাজার পৌর আওয়ামী লীগের বর্ণাঢ্য শোভাযাত্রা

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম, উন্নয়ন ও অর্জনে গৌরবদীপ্ত পথচলার ৭৩ বছর উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে কক্সবাজার পৌর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকালে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের নেতৃত্বে এই শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় যোগ দেয়।

পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মাত্র সাড়ে তিন বছর দেশ পরিচালনার সুযোগ পায়। জাতির পিতা হত্যার পরবর্তী দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে পাঁচ বছর। মাঝে পাঁচ বছর বাদ দিয়ে ২০০৯ সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর একটানা নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। তাই আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তি নেই পরাজিত করতে পারে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শপথ হোক, ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে পরিচালিত করতে হবে। সংগঠনকে শক্তিশালী করতে হবে।’

এতে পৌর আওয়ামী লীগের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগ নেতা আসিফুল মওলা, নাজমুল হোসাইন নাজিম, সাইফুল ইসলাম, পরিমল কান্তি দাশ, মিজানুর রহমান, নাছির উদ্দীন, শাহনেওয়াজ চৌধুরী, ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ২ নং ওয়ার্ডের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ, সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৩ নং ওয়ার্ডের সভাপতি জানে আলম পুতু, সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪ নং ওয়ার্ডের সভাপতি আরমানুল আজিম, ৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯ নং ওয়ার্ডের সভাপতি জহুরুল কাদের, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন কবির, ১০ নং ওয়ার্ডের সভাপতি নুর মোহাম্মদ, ১১ নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ১২ নং ওয়ার্ডের সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক মোরশেদ চৌধুরী, ১৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সোহেল রানা ও ফয়সল হুদা প্রমূখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামল...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা