পুরনো ছবি
আন্তর্জাতিক

ইউক্রেনের পক্ষে ইইউ’র ভোট

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা প্রদানের পক্ষে ভোট দিয়েছে বেশিরভাগ দেশ। বৃহস্পতিবার (২৩ জুন) এ সমর্থনের ফলে পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন আরও এক ধাপ এগিয়ে গেল।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে বাড়ছে মৃত্যু ও শনাক্ত রোগী

ভয়েস অব আমেরিকার প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেনের পক্ষে ভোট ছিল ৫২৯, বিপক্ষে ৪৫। অনুপস্থিত ছিলেন ১৪ জন সদস্য। ইউরোপীয় পার্লামেন্ট জর্জিয়া এবং মোল্দোভার জন্যও ইইউ প্রার্থিতা অনুমোদন করেছে।

ইউক্রেন পার্লামেন্টের চেয়ারম্যান রুসলান স্টেফানচুক একটি ফেসবুক বার্তায় এই সমর্থনের জন্য ইউরোপীয় আইন প্রণেতাদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‌ইউক্রেন ইইউ দেশ, এবং আমরা এই অধিকারের জন্য শুধু যুদ্ধক্ষেত্রে নয়, আইনি ক্ষেত্রেও লড়াই করি।

আরও পড়ুন: ডনবাস ‘ধ্বংস’ করতে চায় রাশিয়া

প্রার্থীর মর্যাদা পাওয়া নতুন এই তিনটি দেশকে ২৭ সদস্যের ইইউ ব্লকে যোগদানের জন্য, তাদের ধারাবাহিক ভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার সাধন করতে হবে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন বলেন, ইউক্রেন ‘ইইউর প্রায় ৭০ ভাগ নিয়ম, রীতি-নীতি ও মান প্রয়োগ করেছে।’

আরও পড়ুন: জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে

তবে তিনি বলেন, ‘আইনের শাসন, ধনকুবের, দুর্নীতি দমন এবং মৌলিক অধিকার’ এর ক্ষেত্রে অনেক কিছু করা দরকার।

ব্রাসেলসে সমবেত ইইউ নেতারা বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রভাব, সেইসাথে ইউক্রেনের জন্য অতিরিক্ত ইইউ-এর অর্থনৈতিক, সামরিক এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেছেন।

এদিকে, এই ভোট গ্রহণ এমন সময় অনুষ্ঠিত হলো যখন মাঝারি-পাল্লার রকেট সিস্টেমসহ সামরিক সাহায্য বাবদ ইউক্রেনকে ৪৫ কোটি ডলার পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে পাঁচ দিনের নিউইয়র্ক স...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা