সারাদেশ
ঝুঁকিতে স্কুল-মাদরাসা

রায়পুরায় নির্মাণাধীন বাঁধে ভাঙন

সান নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নে নির্মাণাধীন গ্রাম রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে।

আরও পড়ুন: ১ বিলিয়ন ডলার সংগ্রহে নেমেছে সরকার

মঙ্গলবার (৭ জুন) দুপুর ১টার দিকে হঠাৎ ওই ইউনিয়নের বীর চরমধুয়া গ্রামের ১০০ মিটার বাঁধ ভেঙে ঈদগাহর জমিসহ ছয় বিঘা জমি মেঘনায় বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে বাঁধসংলগ্ন একটি স্কুল, মাদরাসা, ঈদগাহ, মসজিদসহ কয়েক’শ পরিবার। পরে ভাঙনরোধে গতকাল ও আজ বুধবার সেনাবাহিনীর তত্ত্বাবধানে শ্রমিকরা সেখানে জিও ব্যাগ ডাম্পিং করছে।

জানা গেছে, প্রায় ৬২ কোটি টাকা ব্যয়ে নরসিংদী নদ-নদী পুনঃখনন প্রকল্পের আওতায় উপজেলার চরমধুয়া ইউনিয়নে গত বছর ১৭০০ মিটার গ্রাম রক্ষা বাঁধ নির্মাণকাজ হাতে নেওয়া হয়। এ প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড বাস্তবায়ন করছে।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে নির্মাণাধীন বাঁধের ১০০ মিটারের নিচের অংশের জিও ব্যাগ ও ব্লক সরে গিয়ে বাঁধ ও একটি ঈদগাহর জমিসহ ছয় বিঘা জমি মেঘায় বিলীন হয়ে গেছে। বাঁধের দেড় শ ফুট দূরত্বে রয়েছে বীর চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীর চরমধুয়া হাফেজিয়া মাদরাসা, মসজিদ ও ঈদগাহ। পাশেই বসবাস করছে কয়েক’শ পরিবার। ভাঙনের কারণে হুমকিতে রয়েছে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারগুলো।

আরও পড়ুন: সীতাকুণ্ডের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

বাঁধ নির্মাণ প্রকল্পের ইনচার্জ ও সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড সার্জেন্ট মো. হাফিজ মুঠোফোনে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়া এ ব্যাপারে কিছুই বলতে রাজি নন তিনি।

বীর চরমধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মকবুল হাসান জানান, স্কুলে শতাধিক শিক্ষার্থী রয়েছে। গতকালের ভাঙনে স্কুলটি ঝুঁকিতে আছে। ভাঙনরোধে সেনাবাহিনীর লোকেরা কাজ করছে। বীর চরমধুয়া হাফেজিয়া মাদরাসার প্রিন্সিপাল কেফায়াতুল্লাহ জানান, নির্মাণাধীন বাঁধটি থেকে মাদরাসার দূরত্ব মাত্র ৫০ ফুট। ফলে মারাত্মক ঝুঁকিতে আছে মাদরাসাটি। ভাঙনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

চরমধুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান শিকদার বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৭০০ মিটার বাঁধের কাজ শুরু হয়েছে। এর মধ্যে জিরো পয়েন্ট থেকে ৫১০ মিটার অংশে গতকাল ১টার দিকে হঠাৎ বাঁধের ভেতর ঢুকে প্রায় ৫ থেকে ৬ বিঘা জমি ভেঙে গেছে। এ ভাঙনের ফলে বাঁধসংলগ্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগাহ ও মসজিদসহ কয়েক’শ পরিবার ঝুঁকিতে রয়েছে।

আরও পড়ুন: ঈদে মসলার সংকট হবে না

তিনি বলেন, আঁকাবাঁকা নকশার কারণে পুরো প্রকল্পটি ঝুঁকিতে রয়েছে। বাঁধের নকশায় পরিবর্তন আনা অনুরোধ জানান তিনি।

তিনি আরও বলেন, 'ভাঙনরোধে গতকাল থেকে সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে। এ ব্যাপারে প্রকল্প পরিচালকের (পিডি) সঙ্গে আমার কথা হয়েছে। ভাঙনের কারণ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।'

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা