সারাদেশ

বাবাকে খুন, ছেলের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: খুলনায় বাবা প্রফুল্ল বিশ্বাসকে খুনের দায়ে ছেলে প্রশান্ত বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তাসনিম জোহরা রায় ঘোষণা করেন। রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী নব কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মা‌সের সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। প্রশান্ত বিশ্বাস রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের প্রফুল্ল বিশ্বাসের বড় ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালতের সূত্র জানা যায়, প্রফুল্ল বিশ্বাস কৃষিকাজ ও ধর্মীয় গান করতেন। তার দুই ছেলে। একজন দর্জির কাজ করেন এবং অন্যজন ফরিদপুর জেলায় এনজিওর কর্মী হিসেবে কাজ করেন। ছেলেদের দুইজনের কেউ বিয়ে করেনি। বড় ছেলে প্রশান্ত বিশ্বাস বিয়ের জন্য মা-বাবাকে চাপ দিতে থাকে। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ দেখা দিত।

আরও পড়ুন: সিলেটে টিলা ধসে নিহত ৪

২০১৭ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে কলহ দেখা দেয়। এ সময় মাকে মারতে যায় প্রশান্ত। পরের দিন মা পাশের গ্রামে ভাই‌য়ের বাড়িতে চলে যায়। ১৬ জানুয়ারি রাতে প্রফুল্ল বিশ্বাস গান গাইতে অকুল পালের বাড়িতে গিয়ে রাত ১১টায় বাড়ি ফিরে আসে।

১৭ জানুয়ারি সকা‌লে দা দি‌য়ে কু‌পি‌য়ে ঘুমন্ত বাবা‌কে হত্যা ক‌রে ছে‌লে। সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে গিয়ে পাশের বাড়ির সুভদ্রা বিশ্বাস প্রফুল্লর গলা কাটা লাশ দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে নিহতের ছোট ছেলে সুশান্ত বিশ্বাস বাদী হয়ে বড় ভাই প্রশান্ত বিশ্বাসকে আসামি করে রূপসা থানায় একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন: গির্জায় বন্দুক হামলায় নিহত ৫০

এদিকে, অভিযুক্ত প্রশান্ত বিশ্বাস বাবাকে হত্যা করে ওই দিনই বেনাপোল বন্দর দিয়ে ভারতে চলে যায়। পশ্চিম বশিরহাটের একটি দোকানে দর্জির কাজ শুরু করে। এরপর সেখান থেকে বনগাঁয়ে গিয়ে কাজ করতে থাকে। ৩ মাস পর বাবার মৃত্যুর বিষয়ে অনুশোচনায় ভুগতে থাকে সে। এরপর দেশে ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

তিনি আদালতে ঘটনার বিবরণ জানিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। একই বছরের ১২ অক্টেবর মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক একেএম মাহফুজুল হক প্রশান্ত বিশ্বাসকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা