মিরপুরে আজও শ্রমিক বিক্ষোভ
জাতীয়

মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ

সান নিউজ ডেস্ক: মিরপুর এলাকায় ভাতা বেতন বৃদ্ধি ও নিত্য পণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তৃতীয় দিনের মতো আন্দোলনে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

আরও পড়ুন: এখনও জ্বলছে কনটেইনার ডিপোর আগুন

মিরপুর ১০, ১১ ও পল্লবী এলাকায় শ্রমিকরা সড়কে গাড়ি বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশ শ্রমিকদের বাধা দেয়। পুলিশ উত্তেজিত শ্রমিকদের থামানোর চেষ্টা করে। কিন্তু শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন।

সোমবার সকালে ১০ নম্বর গোলচত্বরে শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা যায়। শ্রমিকদের আন্দোলনের কারণে মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় কোনো যাত্রীবাহী গাড়ি চলতে পারছে না। এতে ভোগান্তিতে পড়েছেন অফিস ও স্কুলগামীরা।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, দেশে চাল, ডাল, তেলের দাম প্রতিনিয়ত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে বেতন বাড়ছে না। বর্তমানে তারা যে বেতন পাচ্ছেন তা দিয়ে মাস পার করা কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে গার্মেন্টস কর্তৃপক্ষের কাছে বারবার জানানো হলেও তারা এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।

এর আগে রবিবার সকাল ৮টার দিকে কয়েকশ গার্মেন্টস শ্রমিক মিরপুর ১০ নম্বর গোল চত্বর, ১৩ (আয়ুর্বেদিক কলেজ) ও ১৪ নম্বরের (কচুক্ষেত মিলি সুপার মার্কেট) রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সকাল ৯টার পর মিরপুরের আশপাশের গার্মেন্টস শ্রমিকরা দলে দলে আন্দোলনে যোগ দেন। গত শনিবারও দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত শ্রমিকরা একই দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই শফিকুল ইসলাম বলেন, ‘মিরপুর ১০ নম্বরে সকাল ৮টা থেকে পোশাক শ্রমিকরা বেতন-বোনাসের দাবিতে আন্দলন করছে।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা