সারাদেশ

নলছিটিতে ভাইয়ের হাতে ভাই খুন

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: পারিবারিক কলহের জেরে ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অপর ভাই। ঝালকাঠির নলছিটি উপজেলা শহরের টিঅ্যান্ডটি রোড এলাকায় এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: সিলেটে টিলা ধসে নিহত ৪

রোববার (৬ জুন) সকালে ছোটভাই মেশকাত হাসানকে (২৩) হত্যার পর মেজভাই মেহেদি হাসান (৩২) নলছিটি থানায় আত্মসমর্পণ করেন। তারা দুজন উপজেলার টিঅ্যান্ডটি রোড এলাকায় মৃত আমির আলি তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শনিবার রাতের যে কোন সময় ছোটভাই মেশকাত হাসানকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাসার দোতলার একটি কক্ষে আটকে রাখেন মেজভাই মেহেদি হাসান। ভোররাতে মেহেদি বাসার নিচতলায় গিয়ে বড়ভাই রুহুল আমিন তালুকদারকে ডেকে তুলে মেশকাতকে মারধরের কথা জানায়। সকাল ৭টার দিকে রুহুল আমিন মেশকাতকে রক্তাক্ত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, নিহতের ভাই মেহেদি হাসান থানায় এসে আত্মসমর্পণ করেছেন। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ঘটনা জানার পরপরই পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর নলছিটিতে নিয়ে আসা হবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা