সারাদেশ

ত্রিশালে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার 

মোঃ মনির হোসেন, ত্রিশাল (ময়মনসিংহ): ময়মনসিংহের ত্রিশালে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ ও মাদক বিক্রির নগদ ২৬ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল।

আরও পড়ুন: প্রযোজক সুযোগ বুঝে খারাপ প্রস্তাব দেন

রোববার (৫ জুন) বেলা সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল উপজেলার বগারবাজার চৌরাস্তা বাসস্ট্যান্ড সংলগ্ন জমসেদ মিয়ার দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনোয়ার সরকার (৫০) ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার জয়পুর মধ্যপাড়া এলাকার মোজাম সরকারের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান, র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সিনিয়র সহকারী পরিচালক)।

আরও পড়ুন: হতাহতদের ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাদক কারবারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ ব্যাপারে ত্রিশাল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা